28 C
আবহাওয়া
২:৩৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৬
Bnanews24.com
Home » জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী


বিএনএ ডেস্ক: আজ রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর সেনানিবাসের দরবার হলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র মোরমতের লক্ষ্যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, শুধু সেনাবাহিনী নয়, দেশের প্রতিটি সেক্টর সংস্কার ও প্রতিটি মানুষের উন্নয়নের ইশতেহার আমরা বাস্তবায়ন করতে চাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার নানাভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছিল, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল। আমরা মনে করি সশস্ত্র বাহিনী কোনও নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই তাদের একমাত্র দায়িত্ব।

তবে ২০২৪ সালেল ৫ আগস্ট পরবর্তী এবং অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সেনাবাহিনীর ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল। তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের দায়িত্ব পালন করেছে।

সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কখনও কেউ পরাজিত করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের যে অগ্নিশিখা সেনাবাহিনীর মধ্যে জ্বালিয়েছিলেন, তা যেন নিভে না যায়। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনীর অনন্য ভূমিকার প্রশংসাও করেন তারেক রহমান ।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রমুখ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ