27 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৯

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৯


বিএনএ, বিশ্বডেস্ক : ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নয়জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) টেক্সেইরা দে ফ্রেইতাস শহরে বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশে উল্টে পড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র।

ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ) জানায়, বাসটি ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলের রিওডি জানিরো থেকে বাহিয়া রাজ্যের পর্যটন শহর পোর্তো সেগুরোতে যাওয়ার সময় ভোর ৪টার দিকে রাস্তা থেকে ছিটকে পড়ে। বাসটিতে ৩৪ জন যাত্রি ছিল।

কর্তৃপক্ষ আহতদের অবস্থা বা নিহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে দুই বাস চালক অক্ষত ছিল বলে তারা জানিয়েছে।

টেক্সেইরা দে ফ্রেইতাসের মেয়রের কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়, আহতদের মধ্যে একজন পরে পার্শ্ববর্তী একটি হাসপাতালে মারা যায়।

ব্রাজিলের গণমাধ্যম বিআর-১০১ মহাসড়কের পাশে পড়ে থাকা নীল এবং সাদা রঙের বাসের ছবি প্রকাশ করেছে।

ব্রাজিলে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপকভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভর করায় দেশটিতে প্রায় বাস দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট