23 C
আবহাওয়া
৪:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন নূরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন নূরুন নাহার


বিএনএ, ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন নূরুন নাহার। চলতি বছরের ১ জুলাই থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে। বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে রয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে  এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে সই করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব জেহাদ উদ্দিন।

উপসচিব জেহাদ উদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) নূরুন নাহারকে ডেপুটি গভর্নর করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জানা গেছে, আগামী ১ জুলাই মেয়াদ পূর্ণ হবে ডেপুটি গভর্নর আহমেদ জামালের। ওই পদটিতে নূরুন নাহারকে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অনুমোদন দেন। তার পরিপ্রেক্ষিতেই আজ অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের এ নির্বাহী পরিচালককে নতুন ডেপুটি গভর্নর করা হলো।

নূরুন নাহার কিশোরগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এস.সি ডিগ্রি এবং এশিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ হতে ২০০১ সালে এম.বি,এ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা