23 C
আবহাওয়া
২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সিনেমা পাড়ায় শাকিব ও সিয়ামের লড়াই

সিনেমা পাড়ায় শাকিব ও সিয়ামের লড়াই

সিনেমা পাড়ায় শাকিব ও সিয়ামের লড়াই

বিএনএ,বিনোদন : ঈদুল ফিতরে সিনেমা পাড়ায় শাকিব ও সিয়ামের লড়াই এরইমধ্যে আসছে ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি সিনেমা মুক্তির তোড়জোর শুরু হয়েছে। আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমার প্রযোজকরা তাদের সিনেমা মুক্তি দেয়ার জন্য রোজা শুরুর আগে থেকেই কাজ করছেন। সিনেমা মুক্তির দৌড়ে শাকিব খান অভিনিত দুইটি সিনেমা গলুই, বিদ্রোহী, অপরদিকে সিয়াম অভিনীত সান। তবে এখনও ঈদে মুক্তির জন্য অনুমতি নেয়া সিনেমার সংখ্যা চার, যার মধ্যে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের দুই আর চিত্রনায়ক সিয়াম আহমেদের দুইটি সিনেমা।

এবারের ঈদে মূলত শাকিব খানের দুই সিনেমা গলুই, বিদ্রোহী নিয়ে আলোচনা হচ্ছে বেশি, কারণ গলুই সিনেমাটি সরকারি অনুদানের, খোরশেদ আলম খসরু প্রযোজিত এস এ হক অলিক পরিচালিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নির্মিত সরকারি অনুদানের ‘গলুই’, অন্যদিকে বিদ্রোহী সিনেমাটি শাপলা মিডিয়ার সেলিম খান প্রযোজিত ।

বিদ্রোহী সিনেমাটি গল্প ভারতীয় একটি সিনেমার থেকে নেয়া হয়েছে যার সাথে শাকিব খানের একটা সংলাপে জাতির জনক বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে মৌলিক গল্প বলা হচ্ছে।

চিত্রনায়ক সিয়াম আহমেদের দুটি সিনেমা। ‘শান’ ও ‘পাপ-পূণ্য’ শিরোনামের সিনেমা দুটিতে ভিন্ন ভিন্ন সিয়ামকে দেখতে পাবে দর্শকরা। নতুন এই সিনেমাগুলো তাদের প্রত্যাশা কতটা পূরণ করবে এমন প্রশ্নের জবাবে সিয়াম বলেন, ‘আমরা দর্শকদের জন্যই অভিনয় করি। তাছাড়া আমি কিন্তু শুরু থেকেই নিজেকে ভিন্ন ভিন্ন লুকে উপস্থাপন করছি। চেষ্টা করি চরিত্রটির গভীরে ঢোকার। এই দুটি চলচ্চিত্রের গল্প-চরিত্রও আলাদা। অনেক পরিশ্রম আর যত্ন নিয়ে কাজগুলো করা হয়েছে। বাকিটা সিনেমাগুলো মুক্তির পর দর্শকরা বলবেন। তবে আমার বিশ্বাস নিরাশ হতে হবে না তাদের।

এদিকে ঘোষণা দিয়েও আসন্ন ঈদুল ফিতরে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে তারকাবহুল ‘পাপ-পুণ্য’ সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু বিএনএ অনলাইনকে জানিয়েছেন, “ঈদে মুক্তির জন্য আবেদন করেছে ‘বিদ্রোহী’, ‘শান’, ‘গলুই’ ও ‘বড্ড ভালোবাসি’। ঈদে চাইলে আরও বেশি সিনেমা মুক্তি দেওয়া যেতে পারে। এমনও হতে পারে, এই চার সিনেমার মধ্যে কোনও একটা সরে যেতে পারে।” এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা মুক্তি সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বিএনএ অনলাইনকে জানিয়েছেন, ‘এরই মধ্যে আমাদের ৪০টির মতো হলের সঙ্গে মৌখিক কথা হয়েছে। দ্রুতই চূড়ান্ত হবে। এর আগে একাধিকবার মুক্তির তারিখ পেছানো শাকিবের ‘বিদ্রোহী’ সিনেমা এবারের ঈদে মুক্তি পাচ্ছে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বিএনএ অনলাইনকে বলেন, ‘আজ পর্যন্ত আমাদের ৩৪ হল চূড়ান্ত; সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে, ১৫-২০টি সিনেমা হলে ঈদের জন্য বুকিং করেছে সিয়াম আহমেদের ‘শান’ সিনেমা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আগামী সপ্তাহে চূড়ান্ত তালিকা তারা জানাতে পারবে। অন্যদিকে ১৫ টি সিনেমা হলে ঈদের জন্য বুকিং করেছে ‘বড্ড ভালোবাসি’ সিনেমা ।

বিএনএ/রিপন রহমান

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা