20 C
আবহাওয়া
৩:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

সাভারে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

সাভারে জুতার কারখানায় অগ্নিকান্ড

বিএনএ, ঢাকা : সাভারের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার তিন শ্রমিক আহত হয়। সোমবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকার গোল্ডেন ইউনিয়ন লেদার লিমিটেড নামে জুতার কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

কারখানার ম্যানেজার গাজী আরিফ হাসান বলেন, সাফলিং মেশিনে সৃষ্ট স্পার্ক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন তৃতীয় তলা থেকে চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। তবে এতে তিন শ্রমিক সামান্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, তাদের চারটি ও সাভার ফায়ার সার্ভিসের একটি সহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।কারখানার ভিতরে কেমিকেল জাতীয় জুতার সলিউশন আঠা ও রাবার থাকায় আগুন দ্রুত উভয় তলায় ছড়িয়ে পড়ে।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা