29 C
আবহাওয়া
১১:৫৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবিতে মঙ্গল শোভাযাত্রা না করার নির্দেশ

ঢাবিতে মঙ্গল শোভাযাত্রা না করার নির্দেশ

ঢাবিতে মঙ্গল শোভাযাত্রা না করার নির্দেশ

বিএনএ, ঢাবি: করোনা সংক্রমণ বাড়ায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মঙ্গল শোভাযাত্রা করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১২ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর উদ্ভূত পরিস্থিতি এবং লকডাউন বিবেচনা করে আগামী বুধবার (১৪ এপ্রিল) নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনো মঙ্গল শোভাযাত্রা করা হবে না। তবে প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন মুখোশ ও প্রতীক ইলেকট্রনিক মিডিয়ায় প্রদর্শন ও সম্প্রচারের উদ্যোগ নেয়া হবে।

এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গণজমায়েত করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত