25.9 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২


বিএনএ, বাগেরহাট :বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় একটি মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৩টার দিকে বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আট জনের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অন্য চার জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে জানিয়েছেন রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ এসেছে। এর মধ্যে তিনজন শিশু, তিনজন নারী আর দুইজন পুরুষ। আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তার চিকিৎসা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ