বিএনএ, ঢাকা : বিরোধী দলের ওয়াক আউট এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের মধ্য দিয়েই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
ভাষণ শেষ হওয়ার পর সংসদ কক্ষ ছেড়ে চলে যান রাষ্ট্রপতি।
এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হলে সংসদ সদস্যরা সকলে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। ডিজিটাল স্ক্রিনে জাতীয় পতাকাও উত্তোলন করা হয়।
পরে সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ১৫ই মার্চ, আগামী রোববার সকাল এগারোটা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

