30 C
আবহাওয়া
১০:২৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর সহায়তা

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর সহায়তা

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জুঁইদন্ডী ইউনিয়নে বৈদ্যতিক শটসার্কিটের আগুনে ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (১২ মার্চ) দুপুর ১২টার সময় ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবু তৈয়বের ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মংসুইনু মারমা।

ঘটনার পর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। সংগঠনের জুঁইদন্ডী ইউনিয়ন শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে এসব সহায়তা প্রধান করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ নং ওয়ার্ডের সভাপতি ও ইউপি সদস্য নুরুন্নবী তাৎক্ষণিক দেখতে যান এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদের সদস্য আতিক জামালীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত