25 C
আবহাওয়া
৯:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ

সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ

সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মজুদ করা মেয়াদ উত্তীর্ণ প্রায় ৪৯ লাখ টাকার ১৪ মেট্রিক টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় স্টার মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের দুটি প্রতিষ্ঠানে এ অভিযান চালিয়ে খেজুর জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম। এ সময় ভোক্তা অধিকারের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটনের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, ওই কোল্ড স্টোরেজের তারিক হোসেনের মালিকানাধীন মৌসুমী এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ ১৪ মেট্রিক টন খেজুর মজুদ করা ছিল। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৬৬ হাজার টাকা। এই খেজুরগুলোর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ ছিল। ভুয়া স্টিকারের মাধ্যমে এর মেয়াদ বাড়িয়ে এগুলো বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের।

তিনি বলেন, বাজারে সংকট সৃষ্টি করে তারা এই খেজুরগুলো বাজারজাত করতে চেয়েছিল। আমরা খেজুরগুলো সিল করে দিয়েছি। এখনো পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনের পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন