28 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলে বৃহত্তম বিক্ষোভ সমাবেশ

ইসরায়েলে বৃহত্তম বিক্ষোভ সমাবেশ


বিএনএ, বিশ্বডেস্ক : ইসরায়েলে বিচার ব্যবস্থা সংস্কারের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। দেশটির ইতিহাসে এতো বড় প্রতিবাদ বিক্ষোভ এর আগে কখনো হয়নি এমনটাই বলছে আয়োজকরা।

সরকারের এই পরিকল্পনার প্রতিবাদে সারা দেশে টানা দশ সপ্তাহ ধরে এধরনের বিক্ষোভ সমাবেশ চলছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তাদের পরিকল্পনা অনুসারে বিচার ব্যবস্থায় পরিবর্তন আনা হলে সরকারের বিভিন্ন শাখার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে।

পরিকল্পনায় আদালতের ক্ষমতা খর্ব করার কথা বলা হয়েছে। বিরোধীরা বলছে এর ফলে দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

শনিবারের এই সমাবেশে বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেছেন ইসরায়েলের ইতিহাসে এটি “গভীরতম সঙ্কট”।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩