30 C
আবহাওয়া
১:১৮ অপরাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে জাতীয় শিশু উৎসব শুরু শুক্রবার

রাজধানীতে জাতীয় শিশু উৎসব শুরু শুক্রবার

রাজধানীতে জাতীয় শিশু উৎসব শুরু শুক্রবার

বিএনএ, ঢাকা:  রাজধানীতে ২দিন ব্যাপি জাতীয় শিশু উৎসব শুরু হচ্ছে শুক্রবার(১২মার্চ)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিল্প বৃত্তের আয়োজনে এ উৎসবে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিশু-কিশোরের অংশগ্রহণে আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা।

প্রতিদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আবৃত্তি সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া প্রতিদিন দশটি করে শিশু সংগঠন আবৃত্তি সংগীত ও নৃত্য পরিবেশনায় অংশ নেবে।শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুক্রবার বিকেল ৫টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা ছয়টায় উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ শিশু উৎসবে শিক্ষা পার্টনার হিসেবে থাকছে বিএসবি-ক্যামব্রিয়ান গ্রুপ, পি আর পার্টনার এস এস কমিউনিকেশন ও এয়ারলাইন্স পার্টনার ইউএস বাংলা এয়ারলাইন্স।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
আজ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু সৌদি বিমানবন্দরে হামলা, নিহত ৩ ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী