27 C
আবহাওয়া
১২:০৯ পূর্বাহ্ণ - মে ৮, ২০২৬
Bnanews24.com
Home » হাসনাত আবদুল্লাহর আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর ভোট বর্জন

হাসনাত আবদুল্লাহর আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর ভোট বর্জন


বিএনএ, কুমিল্লা : কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দীন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তিনি এ ঘোষণা দেন।

এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়। এতে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরে জোটগত সিদ্ধান্তে ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দীনকে সমর্থন দেয় বিএনপি। দলটির নেতা-কর্মীরা তার পক্ষে মাঠে সক্রিয় ছিলেন।

ভোট বর্জনের ঘোষণা দিয়ে জসিমউদ্দীন অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ