30 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর শ্রমিকের পাওনা পরিশোধ–শ্রম উপদেষ্টা

ফেব্রুয়ারির মধ্যে বেক্সিমকোর শ্রমিকের পাওনা পরিশোধ–শ্রম উপদেষ্টা

নদীপাড়ের কারখানা মালিকদের হুঁশিয়ারি দিলেন সাখাওয়াত হোসেন

ঢাকা : শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে বেক্সিমকোর সকল শ্রমিকের আইনানুগ পাওনা পরিশোধ করা হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৭ম সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভা শেষে ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা বলেন, ইতোমধ্যে নতুন রিসিভার যোগদান করেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে তিনি বেক্সিমকোর প্রকৃত শ্রমিকের সংখ্যা ও পাওনাদি এবং ব্যাংকের মোট ঋণ নির্ধারণ করবেন। যে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রদান করা হয়েছে সে সকল প্রতিষ্ঠানের এমডি  ঋণ সংক্রান্ত যাবতীয় তথ্য, লোনের মর্টগেজ মূল্য, সম্পদের মূল্য তালিকা সরবরাহ করবেন। ফেব্রুয়ারি মাসের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে।

শ্রমিকরা বেকার হবেন কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এরা সবাই দক্ষ শ্রমিক। কোনো না কোনোভাবে কাজের ব্যবস্থা হবে। বিডা বিষয়টি নিয়ে কাজ করছে বলে তিনি জানান।

সভায় বাণিজ্য উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান সচিব, অর্থসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিডা চেয়ারম্যান, বেক্সিমকো লি. এর রিসিভার, সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত