20 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণে লাগবে ৬৯ কোটি টাকা

ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণে লাগবে ৬৯ কোটি টাকা

ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণে লাগবে ৬৯ কোটি টাকা

বিএনএ, ঢাকা: আগামী ২০২৫-২৬ অর্থবছরে ভোটার তালিকা, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণে ৬৯ কোটি টাকার চাহিদা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অর্থবছরের পাশাপাশি পরবর্তী দুই অর্থবছরের জন্যও বরাদ্দ চেয়েছে ইসি।

নির্বাচন কমিশনের তিন অর্থবছরের মধ্যমেয়াদি বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে ইসির এ চাহিদাপত্র পাওয়া গেছে।

বাজেট প্রাক্কলনের কার্যবিবরণী থেকে জানা গেছে, ভোটার তালিকা প্রস্তুতকরণ কার্যক্রম, জাতীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণের জন্য এবং নির্বাচন ক্যালেন্ডার অনুযায়ী ভোটার তালিকা খাতে ২০২৫-২৬ অর্থবছরে ৬৯ কোটি ২৫ লাখ ৫ হাজার টাকা চেয়েছে ইসি। ২০২৬-২৭ অর্থবছরে ৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা এবং ২০২৭-২৮ অর্থবছরে ৭৩ কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকার সংস্থান রাখা হলো। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের বাজেটে ২০২৫-২৬ অর্থবছরে ৭০ কোটি ৮০ লাখ ১০ হাজার, ২০২৬-২৭ অর্থবছরে ৩৩ কোটি ৫৮ লাখ ৭১ হাজার এবং ২০২৭-২৮ অর্থবছরে ৪০ কোটি ৭৯ লাখ ৪৭ হাজার টাকায় সংস্থান রাখা হলো।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা