23 C
আবহাওয়া
২:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে মাইক্রোবাস খাদে পড়ে পুলিশ সদস্য নিহত

ময়মনসিংহে মাইক্রোবাস খাদে পড়ে পুলিশ সদস্য নিহত


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনিরুজ্জামান (৪৮) এসআই’র মৃত্যু হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার দুবার চর গ্রামের দক্ষিণ নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ সদর থানায় কর্মরত ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এসআই মনিরুজ্জামান মামলার সাক্ষী দিতে নারায়নগঞ্জে গিয়েছিলেন। সেখান থেকে মাইক্রোবাস দিয়ে ময়মনসিংহে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এসআই মনিজ্জামান ও গাড়ির চালক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসআই মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

মো. মাইন উদ্দিন আরও বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে আরও বিস্তারিত বলা যাবে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা