20 C
আবহাওয়া
৬:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এসএসসি পরীক্ষা, চট্টগ্রামে খোলা হয়েছে কন্ট্রোল রুম

এসএসসি পরীক্ষা, চট্টগ্রামে খোলা হয়েছে কন্ট্রোল রুম


বিএনএ ডেস্ক: চট্টগ্রামসহ সারাদেশে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কন্ট্রোল রুম খুলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এ কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানায় বোর্ড কর্তৃপক্ষ।

পরীক্ষা সংক্রান্ত যেকোনও তথ্য জানার জন্য নিম্মোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক ০২৩৩৩৩৩৬৭৬৪, ০১৮১৯৮২১১৫৬। উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ০১৮১৯৬১৮৯৫১ এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ০১৫৫৪৩৩৫৯৮২।

বোর্ড সূত্র জানা গেছে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের আওতাধীন এবার ২১৯টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

গতবছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ জন। এ বছর পরীক্ষার্থী কমেছে ৯ হাজার ১৭৯ জন। এবার ১ হাজার ১২৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২১৯টি কেন্দ্রে পরীক্ষা দিবেন।

বিজ্ঞান বিভাগে ছাত্র ১৬ হাজার ৮০৩ জন এবং ছাত্রী ১৮ হাজার ৬৭১ জন, মানবিক বিভাগে ১৬ হাজার ২৩৭ জন ছাত্র এবং ৩৫ হাজার ৩৯২ জন ছাত্রী, ব্যবসায় শিক্ষা বিভাগে ছাত্র ৩০ হাজার ৬৬৪ জন এবং ছাত্রী ২৭ হাজার ৮২৩ জন। সর্বমোট ৬৩ হাজার ৭০৪ জন ছাত্র এবং ৮১ হাজার ৮৮৬ জন ছাত্রী। এরমধ্যে মহানগরসহ চট্টগ্রাম জেলায় ১ লাখ ৩৪৫ জন, কক্সবাজার জেলায় ২২ হাজার ৯৭৮ জন, রাঙামাটি জেলায় ৮ হাজার ২৪৬ জন, খাগড়াছড়ি জেলায় ৯ হাজার ৪০৬ জন এবং বান্দরবান জেলায় ৪ হাজার ৬১৫ পরীক্ষার্থী।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র নাথ জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম কন্ট্রোল রুম খুলেছে। পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।

বিএনএ/নাবিদ, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা