28 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আরও ৪৫২মৃত্যু,শনাক্ত ৯২ হাজার ছাড়াল

করোনায় আরও ৪৫২মৃত্যু,শনাক্ত ৯২ হাজার ছাড়াল


বিএনএ ডেস্ক :করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪৫২ জন মারা গেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৯২ হাজার ৩৪৫ জন। এর মধ্যে শুধু জাপান ও তাইওয়ানে মারা গেছেন ২৬৩ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮১ হাজার ৮৭১ জনে। সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ কোটি ৭৪ লাখ ২৫ হাজার ৫৮৩ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৩৪৪ জন।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে একদিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ৩৭১ জন এবং মারা গেছেন ১৮১ জন।

দৈনিক মৃত্যু ও শনাক্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাইওয়ান। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে ১৮ হাজার ৩০০ জন রোগী। মারা গেছেন ৮২ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন তিন হাজার ৮৫১ জন এবং মারা গেছেন ৩৬ জন। রাশিয়ায় একদিনে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৮৪৫ জন এবং মারা গেছেন ৩৬ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা