25 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে বিলুপ্ত ‘রাজ গোখরা’ উদ্ধার

চবিতে বিলুপ্ত ‘রাজ গোখরা’ উদ্ধার

চবিতে বিলুপ্ত ‘রাজ গোখরা’ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১২ ফুট লম্বা একটি রাজ গোখরা সাপ উদ্ধার করেছে স্নেক রেস্কিউ টিম।শনিবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম  দুপুরে সাপটি উদ্ধার করেন।

প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ভেনম রিসার্চ সেন্টারের গবেষক আব্দুল ওয়াহেদ পিলু  বলেন, এ প্রজাতির সাপ বিলুপ্ত প্রায় এবং বিষাক্ত। সাপটিকে উদ্ধার করে চমেক ভেনম রিসার্চ নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, এ প্রজাতির সাপ আমাদের ভেনম সেন্টারে সংরক্ষণ নেই। তারপরও আপাতত সাপটি সংরক্ষণ করছি না। এটি মূলত গভীর জঙ্গলে বসবাস করে। সাপটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে পুনরায় আবারও জঙ্গলে উন্মুক্ত করে দেওয়া হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!