20 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এমবাপ্পের গোলে পিএসজির জয়

এমবাপ্পের গোলে পিএসজির জয়

এমবাপে

বিএনএ স্পোর্টস ডেস্ক: ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে গোল করে পিএসজিকে জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানে রেঁনেকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। সেই সঙ্গে শিরোপা পুনরুদ্ধারে নামা পিএসজি এগিয়ে গেল ১৬ পয়েন্ট। ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই। পাঁচে থাকা রেঁনের পয়েন্ট ৩৭।

একের পর সুযোগ নষ্ট করা পিএসজি গোলের দেখা পায় যোগ করা সময়ে। নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ৬ মিনিট যোগ করা হয়। তার তৃতীয় মিনিটে এক কাউন্টার অ্যাটাকে বল নিয়ে উঠে আসে পিএসজি। রেঁনের এক ডিফেন্ডারকে কাটিয়ে লিওনেল মেসি বাঁ-পায়ে বল ঠেলে দেন এমবাপ্পেকে। ডি-বক্সের ভেতরে কোনাকুনি নিচু শটে জাল খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ৩১ ম্যাচে ২১ গোল করলেন তিনি।

এর আগে প্রথমার্ধের অল্প আগে ২৩ বছর বয়সী তারকার শট লাগে গোলপোস্টে। দ্বিতীয়ার্ধে এমবাপ্পের এক গোল বাতিল হয়। ভিএআরে দেখে অফসাইড দেন রেফারি। এ নিয়ে লিগে ২৪ ম্যাচের মধ্যে ১৮ ম্যাচে জয় পেল পিএসজি। হেরেছে এক ম্যাচে। আগামী মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে মারিও পচেত্তিনোর দল।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা