27 C
আবহাওয়া
২:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা

রোজিনা

বিএনএ বিনোদন ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরি সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন অভিনেত্রী রোজিনা। বৃহস্পতিবার তিনি ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তিনি বলেন, আমি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিতে গতকাল সমিতিতে যাই।

তবে কাউকে না পেয়ে পরে সমতিতে ই-মেইল করে পদত্যাগপত্র পাঠাই। এবারের ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে অভিনেত্রী রোজিনা মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরী কমিটিতে নির্বাচন করেন। তিনি ১৮৫ ভোট পেয়ে জয়ী হোন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও নিজের ভেতরে কাঞ্চন-নিপুণ ক্ষমতায় আসায় কোন চাপা ক্ষোভ থেকে পদত্যাগ করছেন কিনা জানতে চাইলে রোজিনা বলেন, একেবারেই না। প্রভাবিত হয়ে পদত্যাগ করিনি। আমি ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। বিষয়টি কাঞ্চন সাহেবকেও আমি বুঝিয়ে বলেছি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট