23 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় ১০ মাসে সর্বনিম্ন মৃত্যু ৫

করোনায় ১০ মাসে সর্বনিম্ন মৃত্যু ৫

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৬ লাখ ১১ হাজার ছাড়াল

বিএনএ, ঢাকা : করোনায় গত ১০ মাসে সবচেয়ে কম ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন মহিলা।  গত বছরের ১৩ এপ্রিল একদিনে পাঁচজনের মৃত্যু হয়েছিল।এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ২৫৩ জনে।এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৪০৪ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, মৃতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২১০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ১১৪ নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ২৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ২২ হাজার ৩৪৫টি।

এ ছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২২জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৮৬ হাজার ৩৯৩ জন।

বিএনএ/ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা