23 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ২২ বছর পর ফের মন্ত্রী হ‌লেন সা‌বের হো‌সেন

২২ বছর পর ফের মন্ত্রী হ‌লেন সা‌বের হো‌সেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

ঢাকা : পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত ২২ বছর পর ফের মন্ত্রী হ‌লেন সা‌বের হো‌সেন চৌধুরী।

১৯৯৯ সালে প্রথমে নৌপরিবহন মন্ত্রণালয়ে (বন্দরের দায়িত্বে) এবং পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে (এলজিইডির দায়িত্বে) উপমন্ত্রী হিসেবে ২০০১ সাল পর্যন্ত দা‌য়িত্ব পালন ক‌রেন সাবের হোসেন।

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে গঠিত ঢাকা ৯ আসন থেকে নির্বাচিত  সংসদ সদস্য হিসেবে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং একাদশ জাতীয় সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।

তিনি ২০২৩ সালের জুন মাসে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন।

 কর্মজীবনে, সাবের হোসেন সরকার, এবং ক্রীড়া প্রশাসনে বিভিন্ন ভূমিকা ও দায়িত্ব পালন করেছেন।তি‌নি একজন সফল শি‌পিং ব‌্যবসা‌য়ি।

তিনি ২০০১-২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (১) ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বশীল এবং এই সময়ে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সম্পাদক ছিলেন।

১৯৯৬-২০০১ সালের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে তিনি সফলভাবে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য/টেস্ট মর্যাদায় উন্নীত করেন।

প্রথম এবং একমাত্র বাংলাদেশি হিসেবে তিনি ২০১৪-২০১৭ সাল পর্যন্ত জেনেভা ভিত্তিক ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের ২৮তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।  আইপিইউ-এর বর্তমান সদস্যপদ ১৭৯টি জাতীয় সংসদ নিয়ে গঠিত, যেখানে ৪৫ হাজারেরও বেশি সংসদ সদস্য রয়েছেন, যারা সারা বিশ্বে ৬.৫ বিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে।

সা‌বের হো‌সেন একজন সফল শি‌পিং ব‌্যবসা‌য়ি।

বিএনএনিউজ২৪/ এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা