28 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সিএফসি’র সভাপতি হলেন সাংবাদিক ও কবি নাজিমুদ্দীন শ্যামল

সিএফসি’র সভাপতি হলেন সাংবাদিক ও কবি নাজিমুদ্দীন শ্যামল

সাংবাদিক ও কবি নাজিমুদ্দীন শ্যামল

চট্টগ্রাম: বিশিষ্ট সাংবাদিক ও কবি নাজিমুদ্দীন শ্যামল চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি)’র সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ১০ জানুয়ারী চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের (সিএফসি)’র কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিয়ার সভাপতিত্বে  অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় নাজিমুদ্দীন শ্যামলকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় বক্তব্য রাখেন সিএফসি সাধারণ সম্পাদক লোকপ্রিয় বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল।

নাজিমুদ্দীন শ্যামল ১৯৮৭ সাল থেকে ফিল্ম সোসাইটি আন্দোলনের সাথে জড়িত। তিনি সিএফসি-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠী  চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এবং চট্টগ্রাম চলচ্চিত্র  সংসদেরও সাবেক সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতিও।

ছাত্রজীবনে সাংবাদিক ও কবি নাজিমুদ্দীন শ্যামল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতিও ছিলেন।  তিনি চলচ্চিত্রের তিনটি বই সহ ২৫ টি বইয়ের লেখক। এছাড়াও তিনি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এবং ব্যুরো চিফ হিসেবে কর্মরত আছেন। তাছাড়া তিনি বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) ও বিএনএনিউজ২৪ ডটকম এর অন্যতম উপদেষ্টা সম্পাদক।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা