26 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গুলশানে স্পা সেন্টারে অভিযান; লাফিয়ে পড়ে তরুণীর মৃত্যু

গুলশানে স্পা সেন্টারে অভিযান; লাফিয়ে পড়ে তরুণীর মৃত্যু

গুলশানে স্পা সেন্টারে অভিযান

 

বিএনএ: রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেক তরুণী। নিহত তরুণীর নাম ফারজানা (১৯)। আহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ছাদ থেকে পড়ার পর গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে সিটি করপোরেশন গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানায়, নিহত ফারজানার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটায়। ফারজানার স্বামী জাহিদ হাসান বলেন, তাদের বাসা খিলক্ষেত এলাকায়। গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করে তার স্ত্রী। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে।

আপনার স্ত্রী কোন পার্লারে কাজ করতেন জানতে চাইলে তিনি বলেন, আজ প্রথম সে কাজে গেছে, আমি বিষয়টি জানি না।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!