22 C
আবহাওয়া
৮:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » দেড় যুগ পর ঢাকার কনসার্টে গাইবেন বেবী নাজনীন

দেড় যুগ পর ঢাকার কনসার্টে গাইবেন বেবী নাজনীন

দেড় যুগ পর ঢাকার কনসার্টে গাইবেন বেবী নাজনীন

বিএনএ, ঢাকা: নিউইয়র্কে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গত নভেম্বর মাসে দেশে ফিরেছেন সংগীত তারকা বেবী নাজনীন। আওয়ামী আমলে রাজনৈতিক নিগ্রহের শিকার শিল্পীকে গান গাইতে দেওয়া হতো না কোনো কনসার্ট বা রাষ্ট্রীয় গণমাধ্যমে। অবশেষে ১৫ বছর পর আবারও দেশের ওপেন কনসার্টে গাইবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেবী নাজনীন।

চলতি বছর বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট করা হবে। সেই কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে। এ কনসার্টে পারফর্ম করবেন বেবী নাজনীন।

১০ ডিসেম্বর রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী। এ কনসার্টে বেবী নাজনীনের পাশাপাশি পারফরম করবেন জেমস, ডিফারেন্ট টাচ্, আর্ক, রাফা, কনকচাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কণা, বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। বিকাল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।

কনসার্ট প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা