29 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল

বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল

বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল

বিএনএ, মানিকগঞ্জ: ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত এজিএম সালাম হোসেন।

এজিএম সালাম হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত সাড়ে ১২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে ।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট