29 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ২০ ডিসেম্বর আওয়ামী লীগের ভোটের প্রচার শুরু

২০ ডিসেম্বর আওয়ামী লীগের ভোটের প্রচার শুরু

২০ ডিসেম্বর আওয়ামী লীগের ভোটের প্রচার শুরু

বিএনএ, ঢাকা: আগামী ১৮ ডিসেম্বর রাজধানীতে বিজয় র‍্যালি করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর ২০ ডিসেম্বর সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে দলটি। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভায় তিনি এ কথা জানানো হয়।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৮ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় র‍্যালি করবে আওয়ামী লীগ। ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। মাজার জিয়ারতের পর সমাবেশ হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির কথাও জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট