23 C
আবহাওয়া
২:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলী নদীতে জাহাজ ডুবি

কর্ণফুলী নদীতে জাহাজ ডুবি


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সারবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট এলাকার কর্ণফুলী ড্রাইডকের কাছে নদীর মাঝখানে এটি ডুবে যায়।

নৌ পুলিশ জানিয়েছে, জাহাজটির নাবিক-শ্রমিকরা নিরাপদে উদ্ধার হলেও সার আমদানিকারক প্রতিষ্ঠানের এক সার্ভেয়র নিঁখোজ রয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, বহির্নোঙর থেকে আমদানিকৃত সার বোঝাই করে কর্ণফুলী নদীতে প্রবেশের সময় নদীর মধ্যখানে ‘মাকসুদা-২’ নামে একটি লাইটার ডুবে গেছে।

খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে আমাদের আগেই জাহাজের লোকজন স্থানীয় নৌকার সহযোগিতায় উদ্ধার হয়।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া নাবিকদের ভাষ্যমতে জাহাজটিতে একজন সার্ভেয়র ছিলেন। যিনি আমদানিকারকের পক্ষে জাহাজের আমদানিপণ্য সার্ভে করেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধারে অভিযান চলছে।

কী কারণে জাহাজটি ডুবে গেছে সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা