28 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ভুমিমন্ত্রীর সাথে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের মতবিনিময়

ভুমিমন্ত্রীর সাথে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের মতবিনিময়

ভুমিমন্ত্রীর সাথে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দে

চট্টগ্রাম: ভুমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সাথে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের এক মতবিনিময় সভা রোববার(১১ ডিসেম্বর) সকালে মন্ত্রীর সার্সনরোডস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সহ সভাপতি এ এম মাহবুব চৌধুরী। পরিষদের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী খানের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্ঠা আবুল বশর ভুঁইয়া, সহ-সভাপতি মোসলেহ উদ্দীন মনসুর, নিবেন্দু বিকাশ চৌধুরী, এড. আবু নাসের চৌধুরী, মহিউদ্দীন চৌধুরী, অচিন্ত্য কুমার দাশ, মোঃ আলী, মোঃ আসিফ ইকবাল, মোঃ ইমতিয়াজ উদ্দীন, মোঃ নাছির উদ্দীন প্রমুখ।

সভায় ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বর্তমান সরকার বিশ্বের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে সক্ষমতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের সরকারের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান জানান। তিনি তার অবস্থান থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা