33 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার

রাজধানীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৪৫) এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার(১১ ডিসেম্বর) বেলা ১টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন উদ্দিন বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আশপাশের লোকজনের কাছে খবর নিয়ে জানতে পারি মৃত ব্যক্তি পেশায় রিকশাচালক ছিলেন। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করে থাকতে পারেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মতিঝিল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মতিঝিল থানা পুলিশ নিয়ে এসেছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’