25 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » আর কে টাওয়ারের অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

আর কে টাওয়ারের অগ্নিকাণ্ডে দগ্ধ ৩


বিএনএ, ঢাকা: রাজধানীর বাংলামোটরে আর কে টাওয়ারের আগুন ঘটনায় তিন জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দগ্ধরা হচ্ছেন মামুন (৩১), মানিক মিয়া (২০) ও তাফসির আহমেদ (২৬)
শনিবার(১১ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, আমাদের এখানে বাংলামোটরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিন জন এসেছেন। তাদের মধ্যে মামুনের শরীরের ৩৪ শতাংশ ইলেকট্রনিক ফ্লাশ বার্ন, মানিকের শরীরের ২ শতাংশ এবং তাফসির ৭ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
আর কে টাওয়ারের রাবেয়া এন্টারপ্রাইজের অ্যাকাউন্টস অফিসার আবু সাঈদ জানান, বাংলামোটর আর কে টাওয়ারের সাত তলায় আমাদের অফিস। হঠাৎ ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। এতে আমাদের তিন জন কর্মচারী আহত হয়। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এখানে তাদের চিকিৎসা চলছে।
এদিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি-ঢাকা) দিনমনি শর্মা।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে।আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের