29 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৩ কোটি টাকা

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৩ কোটি টাকা

দুই পুঁজিবাজারেই কমেছে শেয়ারের দাম

বিএনএ,ঢাকা: দেশের পুঁজিবাজারে গেলো সপ্তাহে সূচকের মিশ্র প্রবণতা থাকলেও লেনদেন বেড়েছে। এ সময় দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৩ কোটি ৫১ লাখ টাকা। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

শনিবার (১১ ডিসেম্বর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৫ লাখ ৫২ হাজার ৮৪০ কোটি ৬২ লাখ ৬৯ হাজার টাকা। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ১৯০ কোটি ৪৭ লাখ ৯৪ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৩৪৯ কোটি ৮৫ লাখ ২৪ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিলো ৪ লাখ ৮৬ হাজার ৩৫০ কোটি ৪ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৬০৪ কোটি ৫১ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে মূলধন বেড়েছে ২৫৪ কোটি ৪৭ লাখ টাকা। আলোচ্য সময়ে দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো পুঁজিবাজারে মূলধন বেড়েছে ৪ হাজার ৬০৩ কোটি ৫১ লাখ টাকা।

বিএনএ নিউজ/শহীদুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু