24 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

কর্ণফুলীতে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

কর্ণফুলীতে ৪ কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে ৪ কোটি টাকার ১ লাখ ৩৩ হাজার ৬৩০ ইয়াবা বড়িসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর) রাতে কর্ণফুলী থানার শিকলবাহা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার ফারীর বিল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল এবং একই এলাকার পূর্ব ফারীর বিলের হাজী আবুল হোসেনের ছেলে মো.রেদওয়ান(২৬)।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা ১ লাখ ৩৩ হাজার ৬৩০ ইয়াবা বড়ি। যার আনুমানিক দাম ৪ কোটি টাকা।

তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে