32 C
আবহাওয়া
৩:৪৮ অপরাহ্ণ - আগস্ট ২০, ২০২৬
Bnanews24.com
Home » উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


বিএনএ, ঢাকা: উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু প্রশ্ন তো আর থামানো যায় না।’

সাভারের আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা (বৌদ্ধ বিহার) কেন্দ্রে শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কঠিন চিবরদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আগামীতে আরও উন্নতি হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, আমাদের দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছে। কিন্ত আমাদের দেশের এক শ্রেণির বুদ্ধিজীবীরা সবসময় বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়কের সভাপতি রতনশ্রী মহাথের। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি, বিশিষ্ট ব্যবসায়ী দয়াল কুমার বড়ুয়া, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী শুভাশীষ চাকমা, কর্নেল দিদারুল আলম প্রমুখ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ