30 C
আবহাওয়া
১১:২৭ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও দুই মৃত্যু

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু


বিএনএ ডেস্ক :  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  এ সময় নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ২০৫ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১২২ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ৫৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন এবং রংপুর বিভাগে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ