25 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে পূজা পরিষদের সজল দত্ত স্থায়ী বহিষ্কার

চট্টগ্রামে পূজা পরিষদের সজল দত্ত স্থায়ী বহিষ্কার


চট্টগ্রামের জে এম সেন হল পূজা মণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনে অনুমতি প্রদানকারী পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরীর সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়।

জেএম সেন হলের পূজামণ্ডপে পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত ইসলামিক কালচারাল একাডেমি নামের সংগঠনের শিল্পীদের গান পরিবেশন করার সুযোগ করে দেন।

এর আগে দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, পূজা মণ্ডপে পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের অনুরোধেই গান পরিবেশন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গান পরিবেশনকারী দুই জনকে আটক করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা