27 C
আবহাওয়া
৯:২৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে মিরসরাই স্টুডেন্টস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

চবিতে মিরসরাই স্টুডেন্টস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

চবিতে মিরসরাই স্টুডেন্টস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন মিরসরাই স্টুডেন্টস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সংগঠনটির সভাপতি মাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তাঈন বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সংগঠনটির সাবেক প্রচার সম্পাদক ইফতেখায়রুল ইসলাম, অর্থ সম্পাদক জিল্লুর রহমান এবং আজিজুল হকসহ ৭ জনকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া আরাফাত হোসেন রনি এবং আতিকুল ইসলামসহ ১০ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মিনহাজ শাকিল, অর্থ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দীন (রবিন), প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা হিরা, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাকিল মাহমুদ, শিক্ষা ও কর্মশালা বিষয়ক সম্পাদক মুনতাসির ফাহিম শুভ, ক্রীড়া সম্পাদক তানিমুল আলম জিয়াম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাজু চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর নাহার মুক্তা, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আতাউল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তসলিম উদ্দীন রাজু।

এছাড়া আরও ৫ জন সাংগঠনিক সম্পাদক, ২০ জনকে সহ সম্পাদক এবং ৪ জনকে কার্যকরী সদস্য করে ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে রাবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ

এর আগে, গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহির চৌধুরীকে সভাপতি এবং বাংলাদেশ স্টাডিজ ১৮-১৯ শিক্ষাবর্ষের মোস্তাইন বিল্লাহকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বিএনএনিউজ/ সুমন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা