31 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ববাজারে সয়াবিনের দাম নিম্নমুখী

বিশ্ববাজারে সয়াবিনের দাম নিম্নমুখী

সয়াবিন

বিএনএ ডেস্ক: বিশ্ববাজারে সয়াবিনের দাম নিম্নমুখী। মঙ্গলবার (১০ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আরেক দফা কমেছে সয়াবিনের দাম। ফলে গত দুই বছরের মধ্যে সয়াবিনের দাম সবচেয়ে কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিশ্ববাজারে অন্যান্য ভোজ্যতেলের দামও এখন নিম্নমুখী। মালয়েশিয়ার পাম অয়েলের মূল্য ৩ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। একই সঙ্গে সূর্যমুখী তেলের দামও কমেছে।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সবচেয়ে সক্রিয় সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দাম নির্ধারণ হয়েছে ১২ ডলার ৬১ সেন্টে। কর্মদিবসের শুরুতে যা ছিল ১২ ডলার ৫৪ সেন্ট। ২০২১ সালের ডিসেম্বরের পর এই দাম সর্বনিম্ন।

বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক যুক্তরাষ্ট্রে সয়াবিনের মাড়াই বেড়েছে। এছাড়া বৃহৎ সরবরাহকারী ব্রাজিলেও বাম্পার ফলন হয়েছে। ফলে রপ্তানি প্রতিযোগিতার মধ্যে পড়েছে দুই দেশ। এছাড়া মার্কিন মুদ্রা ডলারের মান বৃদ্ধি পেয়েছে। ফলে সয়াবিনের বাজার চাপে পড়েছে।

ব্রাজিলিয়ান কৃষি পণ্য সংস্থা কোনাব জানিয়েছে, দেশটিতে ২০২৩-২০২৪ মৌসুমে সয়াবিন উৎপাদনের নতুন রেকর্ডের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও কমেছে। ওপেক প্লাসের বৈঠকে সামনে রেখে এমন চিত্র দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছে সুদের উচ্চ হারের কারণে তেলের চাহিদা কমতে পারে। একদিকে সুদের উচ্চ হার অন্যদিকে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতেই চাহিদা কমছে তেলের। কারণ দুর্বল মুদ্রা দিয়ে তেল কেনাটা ব্যয়বহুল।

বিএনএনিউজ২৪/ এমচএইচ

Loading


শিরোনাম বিএনএ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর