26 C
আবহাওয়া
১০:৩২ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রৌশন ফকির দরগাহ মাদরাসার পাগড়ী প্রদান অনুষ্ঠান, সালানা জলসা 

রৌশন ফকির দরগাহ মাদরাসার পাগড়ী প্রদান অনুষ্ঠান, সালানা জলসা 


বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া উপজেলার রৌশন ফকির দরগাহ মাদরাসার উদ্যোগে মঙ্গলবার রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শানে রেসালত সম্মেলন ও সালানা জলসা ও মাদরাসার ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়েছে।

অত্র মাদ্রাসার সভাপতি আবু সৈয়দ মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও সুপার মাওলানা মনজুরুল মাওলা সর্দারের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন অত্র মাদ্রাসার পৃষ্ঠপোষক, ফেনী জেলা আওয়ামীলীগের কার্যনিবাহী সদস্য ও সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যন মিজানুর রহমান মজুমদার।

প্রধান ওয়ায়েজিন ছিলেন ঢাকার হাসনাবাদ হাউজিং জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি। প্রধান বক্তা ছিলেন ফেনী বড় জামে মসজিদ হিফজ মাদ্রাসার পরিচালক ও ফেনী জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা হাফেজ জাকির হোসাইন। বিশেষ ওয়ায়েজিন ছিলেন চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা হোসাইন আল আজহারী, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দরসে নিজামী শাখার শিক্ষক মাওলানা আবু বক্কর ছিদ্দিক ও রৌশন ফকির মাজার জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসেন চৌধূরী প্রমুখ। শেষে রৌশন ফকির দরগাহ মাদরাসার হিফজ সম্পন্নকারী ৬ জন ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়।

বিএনএ/এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!