32 C
আবহাওয়া
৩:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সিইউজের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

সিইউজের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ


বিএনএ, চট্টগ্রাম :দায়িত্ব নিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত কমিটি। মঙ্গলবার (১১ অক্টোবর) সিইউজের কার্যালয়ে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেয়। এসময় সিইউজের বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী। বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি তপন চক্রবর্তী, বিদায়ী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

সভাপতির বক্তব্যে সিইউজের বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী বর্তমান কমিটির কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সিইউজে সবসময় কাজ করেছে। সাংবাদিকদের কল্যাণে সংগঠনের সব সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দায়িত্বভার গ্রহণের পর কমিটির সদস্যরা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত