32 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মাহরাম ছাড়াই হজে যেতে পারবেন নারীরা

মাহরাম ছাড়াই হজে যেতে পারবেন নারীরা

৪ ধরনের ভিসায় যতবার খুশি ওমরাহ করা যাবে

বিএনএ ডেস্ক: মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়াই নারীরা এখন হজ বা ওমরাহ করতে সৌদি আরব যেতে পারবেন। মিশরে সৌদি দূতাবাসে সংবাদ সম্মেলনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ সোমবার এ ঘোষণা দেন।

সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘোষণার মধ্যে দিয়ে নারী হজযাত্রীরা মাহরাম ছাড়া হজে যেতে পারবেন কি না, সে বিতর্কের অবসান হলো।

যোগাযোগ করা হলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, সৌদি কর্তৃপক্ষের নতুন ঘোষণা নারীদের হজ পালনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আল-রাবিয়াহ বলেন, ‘সারা বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ ভিসার কোনো কোটা বা সীমা নেই। যেকোনো দেশের মুসলমান যেকোনো ধরনের ভিসা নিয়ে সৌদিতে এসে ওমরাহ পালন করতে পারবেন।

এ ছাড়া হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি আরব আগ্রহী বলেও জানান তিনি।

মন্ত্রী জানান, যারা পবিত্র কাবা ও মসজিদে নববি পরিদর্শন করতে আগ্রহী তাদের সেবা সংক্রান্ত বিষয়গুলো ডিজিটাইজেশনের কাজ চলছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত