32 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মাদক ও প্লাস্টিকের বিরুদ্ধে ১১০ কি.মি. পরিভ্রমণ জবি শিক্ষার্থীর

মাদক ও প্লাস্টিকের বিরুদ্ধে ১১০ কি.মি. পরিভ্রমণ জবি শিক্ষার্থীর

মাদক ও প্লাস্টিকের বিরুদ্ধে ১১০ কি.মি. পরিভ্রমণ জবি শিক্ষার্থীর

বিএনএ, জবি: সে নো প্লাস্টিক এন্ড ড্রাগ, টু গেট অওয়ার গ্লোব গ্লিন লেটস গো গ্রিন এই স্লোগানকে সামনে রেখে মেরিন ড্রাইভ সহ মোট ১১০কি.মি. পথ পরিভ্রমণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াছির আরাফাত সবুজ।

হাইকিং ফোর্স বাংলাদেশ এর আয়োজনে গতো শুক্রবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সব থেকে দক্ষিণের জায়গা শাহপীর দ্বীপ থেকে শুরু করা তার এই অভিযানটি আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে নাজিরাটেক সমুদ্র সৈকতে শেষ হয়। আর এর মাঝে সবুজ পাড়ি দিয়েছে মেরিন ড্রাইভ সহ ১১০ কি.মি. পথ।

অভিযানটি সম্পর্কে সবুজ বলেন, আমি পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক এবং মানবদেহের জন্য ক্ষতিকর মাদক নিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য এই অভিযানে কাজ করেছি। সমুদ্র উপকূলীয় এই অঞ্চলটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। প্রায় সারা বছর অসংখ্য পর্যটক এখানে ভীড় করেন সমুদ্র দেখার জন্য। কিন্তু সবাই অসচেতন ভাবে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে এই প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে ফেলছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াছির আরাফাত সবুজ

তিনি বলেন, আমি মেরিন ড্রাইভ দিয়ে আসার সময় রাস্তায় দুই ধারে শুধু প্লাস্টিক পড়ে থাকতে দেখি। যা আমাদের পরিবেশ জন্য মারাত্মক হুমকির কারণ। সেই সাথে আমি মানুষকে মাদক থেকে দূরে থাকার জন্য মানুষের মাঝে সচেতন সৃষ্টি করার চেষ্টা করেছি।

ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আমার ভ্রমণের অন্যতম একটি উদ্দেশ্য ছিল সমুদ্র উপকূলের সাধারণ মানুষের জীবন যাত্রা তাদের আচার আচরণ সসম্পর্কে প্রত্যক্ষ ভাবে জ্ঞান অর্জন। আমি সেটা করতে পেরছি, যাত্রা পথে আমি অনেক মানুষের সাথে কথা বলেছি এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি।

বিএনএ নিউজ/সাহিদুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত