31 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

বিএনএ, জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকগণকে একত্রিত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটি দ্রুত সময়ের মধ্যে ইতোমধ্যে প্রণীত গঠনতন্ত্র মোতাবেক কার্যনির্বাহী কমিটি গঠন করবে।’

কমিটিতে অধ্যাপক ড. এ এ মামুনকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও অধ্যাপক ড. লুৎফুর রহমান, অধ্যাপক ড. আব্দুল্লাহ হেল কাফি, অধ্যাপক ড. মো. আলমগীর কবিরকে সদস্য ও অধ্যাপক বশির আহমেদকে সদস্য সচিব করে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বিএনএ/সানভীর,ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী