32 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মধুমতি সেতুতে যা ধরা হয়েছে গাড়ির টোল

মধুমতি সেতুতে যা ধরা হয়েছে গাড়ির টোল

মধুমতি সেতুতে যা ধরা হয়েছে গাড়ির টোল

বিএনএ ডেস্ক : দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু উদ্বোধন করা হয়েছে নড়াইলে । সেতুটি দিয়ে যান চলাচলে বড় ট্রেলারের জন্য সর্বোচ্চ  ৫৬৫ টাকা টোল দিতে হবে। এ ছাড়া সেতুতে সর্বনিম্ন ৫ টাকা টোল দিতে হবে সাইকেল-রিকশা-ভ্যান চালাতে।

ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বড় ট্রেলারে  ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সেল বিশিষ্ট ট্রাক ৪৫০ টাকা এবং দুই এক্সেল বিশিষ্ট মাঝারি ট্রাক ২২৫ টাকা , ছোট ট্রাকের জন্য ১৭০ টাকা, পাওয়ার ট্রিলার ও ট্রাক্টরের জন্য ১৩৫ টাকা, বড় বাসের জন্য ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টারের জন্য ১১৫ টাকা টোল দিতে হবে।

অন্যদিকে, মাইক্রোবাস, পিকআপ, কনভারশনকৃত জিপ ও রেকারের জন্য ৯০ টাকা, প্রাইভেট কারের জন্য ৫৫ টাকা, অটোটেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিন চাকার যানের জন্য ২৫ টাকা, মোটরসাইকেলের জন্য ১০ টাকা টোল দিতে হবে।আর রিকশা, ভ্যান ও বাইসাইকেল চালাতে পাঁচ টাকা করে টোল দিতে হবে।

প্রসঙ্গত, সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত। তবে ২৭ দশমিক ১ মিটার চওড়া সেতুটিতে চারটি উচ্চ গতির লেন ৪ দশমিক ৩০ কিলোমিটার অ্যাপ্রোচ রোড এবং দুটি সার্ভিস লেনসহ ছয়টি লেন রয়েছে।  এটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর এবং ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত