26 C
আবহাওয়া
১:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


বিএনএ কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো- ওই এলাকার শাহ আলমের ছেলে আশিকুর রহমান (৭) ও আব্দুল কাদেরের ছেলে শহিদুল্লাহ (৭)।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফরহাদ আলী। স্থানীয়দের বরাতে তিনি জানান, বেলা ১২টার দিকে স্বজনদের অগোচরে বাড়ির পাশের মসজিদের পুকুরে গোসল করতে নামে আশিক ও শহিদুল্লাহ। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। আধা-ঘণ্টার বেশি সময় ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে স্বজনরা। সে সময় পুকুর পাড় দিয়ে হেটে যাওয়ার সময় দুই শিশুকে পানিতে ভাসতে দেখেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম ও ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন। তারা পুকুর থেকে শিশুদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুইজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এলাকাবাসীর আবেদনের পরিপেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহ দুইটি দাফনের অনুমোতি দিয়েছে বলে জানান এসআই মো. ফরহাদ আলী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী