31 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » শিল্পপতি মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে তলব

শিল্পপতি মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে তলব

শিল্পপতি মুসা বিন শমসেরকে ডিবি কার্যালয়ে তলব

বিএনএ, ডেস্ক : গ্রেপ্তারকৃত প্রতারক আবদুল কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিল্পপতি মুসা বিন শমসেরকে তলব করেছে ঢাকা মহানগর পুলিশের  গোয়েন্দা শাখা (ডিবি)। আগামীকাল মঙ্গলবার তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মধ্যাহ্নভোজের পর তাকে ডিবি কার্যালয়ে আসতে বলা হয়েছে। এসময় কাদেরের সঙ্গে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে মুসা বিন শমসেরকে। মুসা বিন শমসেরের আইন উপদেষ্টা ছিলেন প্রতারক আব্দুল কাদের।

এর আগে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, অতিরিক্ত সচিব পরিচয়ে গ্রেফতার আবদুল কাদেরের প্রতিষ্ঠানে শমসেরের একাধিক ছবি টাঙানো রয়েছে। তিনি নিজেকে পরিচয় দিতেন শমসেরের বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাডভাইজার হিসেবে। প্রতারক আব্দুল কাদেরের কাছ থেকে মুসা বিন শমসের ও তার স্ত্রীর সঙ্গে করা কিছু চুক্তিপত্র উদ্ধার করা হয়।

ডিবি জানায়,  মানুষের সঙ্গে নানা প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আবদুল কাদের। নানান অভিযোগের ভিত্তিতে ৭ অক্টোবর মিরপুর ৬ নম্বরের বাসা থেকে বাইরে যাওয়ার সময় গ্রেপ্তার হন তিনি। একই সঙ্গে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সততা প্রপার্টিজের চেয়ারপারসন ও আবদুল কাদেরের দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী ছোঁয়া, অফিস ম্যানেজার শহিদুল আলম ও অফিস সহায়ক আনিসুর রহমান

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮