29 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কাশ্মীরে গণগ্রেপ্তার অভিযানে ৫৭০ জন আটক

কাশ্মীরে গণগ্রেপ্তার অভিযানে ৫৭০ জন আটক

কাশ্মীর

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: কাশ্মীরে বড় ধরনের গণগ্রেপ্তার অভিযানে নেমেছে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এ অভিযানে রোববার নাগাদ ৫৭০ জনকে আটক করা হয়েছে যাদের অধিকাংশই তরুণ। খবর আনন্দবাজার।

আনন্দবাজার জানায়, জঙ্গি হামলার দুই মামলায় কাশ্মীরের ১৬টি এলাকায় এ তল্লাশি অভিযান চালায় এনআইএ। সম্প্রতি উপত্যকায় বেসামরিক লোকজনের ওপর জঙ্গি হামলায় অভিযুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর সদস্যদের বাড়িতে তল্লাশি চালান এনআইএ গোয়েন্দারা।

এরই মধ্যে সম্প্রতি সাধারণ মানুষের ওপর জঙ্গি হামলার ঘটনায় জম্মু ও কাশ্মীর পুলিশ ৫৭০ জনকে আটক করেছে। তাদের মধ্যে অনেকেই যুবক। কাশ্মীরে সাম্প্রতিক প্রায় সব জঙ্গি হামলার ঘটনায় নাম জড়িয়েছে টিআরএফ’র। সরকারি কর্মকর্তা ও স্কুলশিক্ষক হত্যার ঘটনায়ও নাম এসেছে সংগঠনটির।

এদিকে তল্লাশি অভিযানের সময় সেনাবাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছেন বলে সোমবার জানিয়েছে কাশ্মীর পুলিশ। ভারতীয় সেনাদের গুলিতে অনন্তনাগে এক জঙ্গির মৃত্যু হয়েছে। দ্বিতীয় জঙ্গির মৃত্যু হয়েছে বান্দিপোরায়।

রোববার রাতে অনন্তনাগে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সঙ্গে এক জঙ্গির মৃত্যু হয়। ওই ঘটনায় এক পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানান কাশ্মীরের আইজিপি বিজয় কুমার। সোমবার ভোরে বান্দিপোরার গুন্দজাহাঙ্গির হাজিন এলাকায় অভিযান শুরু করে ভারতীয় সেনা ও পুলিশ। সেখানেও এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী