31 C
আবহাওয়া
৩:২৫ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন: পররাষ্ট্র উপদেষ্টা

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন: পররাষ্ট্র উপদেষ্টা


বিএনএ ডেস্ক: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আশ্বস্ত করেছেন , নেপালে আটকেপড়া জাতীয় দলের ফুটবলারসহ বাংলাদেশিরা সবাই নিরাপদে আছেন। পরিস্থিতি শান্ত হলেই দেশে ফিরতে পারবেন তারা। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘একটা ভালো দিক হলো, বিক্ষোভকারীরা তাদের রাজনীতিবিদদের খুঁজতে হোটেলে গিয়েছিল। সেখানে আমাদের জাতীয় ফুটবল দলকে দেখে তারা সম্মানের সঙ্গে সরে গেছে। আমাদের প্রতি তাদের কোনো খারাপ মনোভাব নেই। কাজেই আমি মনে করি না যে কোনো সংকট তৈরি হবে।’

তিনি আরও বলেন, আমাদের দূতাবাস তাদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছে। আশা করি, সবাই ঠিকঠাক চলে আসতে পারবে। একটু সময় লাগবে। অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।’

উল্লেখ্য, নেপালে সহিংসতায় বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তবে দুই দিন পর কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলেও ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট স্থগিত রেখেছে বিমান। এ পরিস্থিতিতে জাতীয় দলের ফুটবলারসহ আটকা পড়েছে প্রায় এক হাজার বাংলাদেশি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ