23 C
আবহাওয়া
৪:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে যানজট

বিএনএ, ঢাকা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। এতে বুধবার ভোর থেকে যানজটের সৃষ্টি হয়, যা পরবর্তীতে গজারিয়া পর্যন্ত বিস্তার লাভ করে। মহাসড়কের গজারিয়া ও দাউদকান্দি অংশে এই যানজট দেখা দেয়। এতে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর নামক এলাকা থেকে ২৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

একাধিক যাত্রী ও চালক জানান, প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও পরবর্তীতে ঢাকাগামী লেনেও যানজটের সৃষ্টি হয়। যার কারণে ১০ মিনিটের গন্তব্যে যেতে দেড় ঘণ্টারও বেশি সময় লাগছে। ট্রাফিক আইন না মেনে অনেক চালক উল্টো পথে গাড়ি চালিয়ে যানজটের সৃষ্টি করেছেন।

মাইক্রোবাস চালক মহিজুল ইসলাম বলেন, মেঘনা টোল প্লাজা থেকেই যানজট পেয়েছি। দেড় ঘণ্টায় ভবেরচর বাসস্ট্যান্ডে আসতে পেরেছি। জানি না কখন কুমিল্লা পৌঁছাব। প্রথমে কুমিল্লাগামী লেনে যানজট থাকলেও এখন উভয় লেন বন্ধ। কিছু যানবাহনচালক ট্রাফিক আইন না মানায় যানজট কমছে না।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন বলেন, বুধবার ভোরে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়, যা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিএনএনিউজ/ রেহানা/ এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে